২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সর্বহারা পার্টি নেতা গ্রেপ্তার

পাবনায় সোমবার রাতে চরমপন্থি সংগঠন সর্বহারা পার্টির এক আঞ্চলিক নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2009, 07:09 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

পাবনা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় সোমবার রাতে চরমপন্থি সংগঠন সর্বহারা পার্টির এক আঞ্চলিক নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার আব্দুর রহিমের (৪৫) কাছ থেকে এ সময় একটি বিদেশি রিভালবার ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের অধিনায়ক মেজর কামরুল বলেন, গোপন সংবাদ পেয়ে রাত ৯টার দিকে সদর উপজেলার শানিকদিয়ার চর এলাকার নিজ বাড়ি থেকে সর্বহারা নেতা রহিমকে গ্রেপ্তার করা হয়। পাবনার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো পুলিশে সোপর্দ কিংবা নতুন কোনো মামলা করা হয়নি বলে র‌্যাব কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০০ ঘ.