ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সোমবার ক্যাম্পাসে মৌন মিছিল ও কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ ক্যাম্পাসে কর্মরত অন্যান্য সাংবাদিকরা।
জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেওয়ার দাবি ও প্রক্টরের 'পক্ষপাতমূলক' ভূমিকার প্রতিবাদে উপাচার্যকে স্মারকলিপিও দিয়েছে প্রতিবাদকারীরা।
রোববার কার্জন হলে এক শিবিরকর্মীকে মারধরের ছবি তুলতে গেলে ইউএনবির বিশ্ববিদ্যালয় রিপোর্টার সাইফুল ইসলাম জুয়েল ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শহীদুজ্জামান সুমনকে আঘাত করা হয়।
উপাচার্যের কাছে দেওয়া স্মারকলিপিতে দাবি করা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জসীম উদ্দীন ভূঁইয়ার উপস্থিতিতে ফজলুল হক হল সভাপতি মারুফ জামান কল্লোল ও জহুরুল হক হলের শাহরিয়ারের নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলার এ ঘটনা ঘটে।
স্মারকলিপি গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "যেকোনো মূল্যে ক্যাম্পাসে মুক্ত সাংবাদিকতার পরিবেশ বজায় রাখা হবে।"
তিনি আরও বলেন, "নিজের অপকর্ম রেকর্ড হোক এটা কোন মানুষ কামনা করে না। এ কারণেই সাংবাদিকের ওপর রোববার হামলার এ ঘটনা ঘটেছে।"
এ ঘটনা তদন্তে একটি তথ্যানুন্ধান কমিটি করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন উপাচার্য।
মামলা
এদিকে হামলার ঘটনায় সোমবার একটি মামলা হয়েছে।
সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রিয়াদুল করিম বাদি হয়ে জসীম উদ্দীন ভূঁইয়া, মারুফ জামান কল্লে
bdnews24