নারায়ণগঞ্জ, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা মামলায় আরো দু'দিন জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ড) নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী পিন্টুকে এই মামলায় এ নিয়ে তৃতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি হেফাজতে নেওয়া হল।
সোমবার নারায়ণগঞ্জের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আরিফুর রহমানের আদালতে পিন্টুকে হাজির করে পাঁচদিন হেফাজতে রাখার অনুমতি চায় সিআইডি।
শুনানি শেষে আদালত দুদিন হেফাজতে রাখার অনুমতি দিয়ে তাকে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়।
সিআইডি নারায়ণগঞ্জ ক্যাম্পের ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মো. ইউসুফ আলী মোল্ল
bdnews24