২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

বান্দরবানে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে রোববার ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 02:13 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

বান্দরবান, নভেম্বর ২২ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে রোববার ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করা আসামির নাম- আবদুল শুক্কুর (৪৫)। ১৯৯০ সালে বান্দরবানের লামা উপজেলার লাইলারমার পাড়ায় মো. আলীর বাসায় ডাকাতির দায়ে তাকে ১০ বছরের সাজা দেয় আদালত। এরপর থেকে শুক্কুর পলাতক ছিলেন। লামা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীতাকুণ্ডের বকুলা বাজারের একটি আবাসিক হোটেল থেকে শুক্কুরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে লামা থানায় আরো কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২০১০ ঘ.