২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরইউ নির্বাচনে শামিম আহমেদ এবং পথিক সাহা পুনঃনির্বাচিত

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে ইউএনবি'র শামিম আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে ভোরের ডাকের পথিক সাহা পুনঃনির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2009, 03:59 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে ইউএনবি'র শামিম আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে ভোরের ডাকের পথিক সাহা পুনঃনির্বাচিত হয়েছেন। ডিআরইউ মিলনায়তনে শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সমকাল সম্পাদক গোলাম সারোয়ারের নেতৃত্বে ওএমআর পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়। ৮৬২ ভোটারের মধ্যে ৭২৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে শামিম আহমেদ ৫০৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী কালের কণ্ঠের পারভেজ খান পেয়েছেন ২০১ ভোট। সহ-সভাপতি পদে সকালের খবরের আজমল হক হেলাল ৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছ্নে। প্রতিদ্বন্দ্বী বাংলাবাজার পত্রিকার মুফদি আহমেদ পেয়েছেন ৩০০ ভোট। সাধারণ সম্পাদক পদে ভোরের ডাকের পথিক সাহা ৪২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সমকালের হকিকত জাহান হকি পেয়েছেন ২৮৩ ভোট। যুগ্ম-সম্পাদক পদে বাংলাভিশনের গ্যালমান শফি ৪৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অর্থনীতির কাগজের ইকরামুল কবির টিপু পেয়েছেন ১৬৯ ভোট। দৈনিক নয়াদিগন্তের আশরাফুল ইসলাম বর্তমান অর্থ সম্পাদক বিশ্বজিৎ দত্তকে পরাজিত করে অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। আশরাফ পেয়েছেন ৪০৫ ভোট। বিশ্বজিৎ দত্ত পান ২৭৮ ভোট। দৈনিক ইনকিলাবের উমর ফারুক আল হাদীকে (২২৪) পরাজিত করে সাংগঠনিক সম্পাদক হয়েছেন যায়যায়দিনের মশিউর রহমান খান (৪৬৬)। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দিগন্ত টেলিভিশনের জিয়াউল কবীর সুমন ২৬৮, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে করতোয়ার মোতাহার হোসেন ৩৮৭, দপ্তর সম্পাদক পদে বাংলাবাজার পত্রিকার কাজী হাবিব ৩৪৪ এবং সাংস্কৃতিক সম্পাদক পদে দেশবাংলার মেহেদী আজাদ মাসুম ২৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী কমিটির ২১টি পদের মধ্যে ক্রীড়া সম্পাদক পদে সংগ্রামের একেএম কামরুজ্জামান হীরু আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কার্যনির্বাহী সদস্যের ১০টি পদে ডেসটিনির আরিফ সোহেল ৩৫৪, আমাদের সময়ের শফিকুল ইসলাম ৩৫০, শীর্ষ নিউজের প্যাট্রিক ডি কস্তা ৩৩৯, নয়াদিগন্তের মনির হোসেন ৩২৭, ভোরের কাগজের আশীষ কুমার দে ৩২৬, আইএনবি'র কামরুজ্জামান কাজল ২৯৫, করতোয়ার ওসমান গনি বাবুল ২৮১, ইন্ডিপেন্ডেন্টের মীর মোস্তাফিজুর রহমান ২৫২, নিউ এজ এর শওকত আলী খান ২০১ এবং ইন্ডিপেন্ডেন্টের এসএম মিজানুর রহমান ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২১৫৩ঘ.