চট্টগ্রাম, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার রাতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ শারজাহগামী এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত শাহ আলম চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
রাত সাড়ে ৯টায় আরব আমিরাতগামী এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে ওঠার আগে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের ওসি নেছার আহম্মদ জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহ আলম বিমানবন্দরে সিকিউরিটি চেক করানোর সময় নিরাপত্তাকর্মীদের সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ কুয়েত, সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন ও ইউরোপের একটি দেশের মুদ্রা পাওয়া যায়।
উদ্ধারকৃত মুদ্রাগুলোর মূল্যমান ৪০ লাখ টাকা বলে পুলিশ জানায়।
শাহ আলমকে রাতেই তাকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১২০০ ঘ.
bdnews24