ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মোহাম্মদ আব্দুল মোবারককে আইন কমিশনের অবৈতনিক সদস্য নিযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার এক সরকারী ঘোষণায় এ কথা জানানো হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক ঘোষণায় বৃহস্পতিবার জানানো হয়, আইন কমিশন আইন, ১৯৯৬ এর ৫ক ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মোহাম্মদ আব্দুল মোবারককে তার যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য আইন কমিশনের অবৈতনিক সদস্য পদে নিয়োগ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডকম/এমএইচসি/এসকে/২৩৫৫ঘ.
bdnews24