২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে কোনো আসামী নেওয়া হয়নি

ঢাকা কেন্দ্রীয় কারাগার বা কাশিমপুর কারাগার থেকে বৃহস্পতিবার কোনো আসামী আদালতে নেওয়া হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2009, 05:42 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা কেন্দ্রীয় কারাগার বা কাশিমপুর কারাগার থেকে বৃহস্পতিবার কোনো আসামী আদালতে নেওয়া হয়নি। বৃহস্পতিবার বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের দিন নির্ধারিত থাকায় সম্ভাব্য নাশকতার আশঙ্কা থেকেই এই ব্যবস্থা নেওয়া হয় বলে জানা গেছে। এব্যাপারে আদালতের তথ্য প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রুহুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিরাপত্তাজনিত কারণে কারাগার বা থানাগুলো থেকে আদালতে কোনো আসামী নেওয়া হয়নি। তবে ৪টি নির্দিষ্ট আদালতে আসামী ছাড়াই কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়েছে বলে জানান তিনি। কারা উপ মহাপরিদর্শক গোলাম হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার বিশেষ কারণে কারাগারগুলো থেকে আদালতে আসামী পাঠানো হয়নি। এটা শুধু একদিনের জন্য।" অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রুহুল আমীন জানান, বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের কারণে আদালত পাড়ার সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল প্রায় ৪'শ পুলিশ। এছাড়া ছিল র‌্যাব। আদালতের বিভিন্ন সূত্রে জানা গেছে, মামলার প্রয়োজনে প্রতিদিন প্রায় ৭শ' আসামী ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আসে। এছাড়া রাজধানীর বিভিন্ন থানা থেকে প্রায় ২শ' আসামীকে নিু আদালতে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২৩৪০ঘ.