চট্টগ্রাম, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
নিহতরা হলেন- মাসুদ (২৭) ও মামুন (৩২)। আহত শ্রমিকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বৃহস্পতিবার বিকালে সীতাকুণ্ড উপজেলাধীন মাদাম বিবিরহাট এলাকার 'অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড' নামের প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির মালিক স্থানীয় বিএনপি নেতা আসলাম চৌধুরী।
সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে পাঁচটার দিকে কারখানায় কাজ করার সময় সিলিণ্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়।
আহত শ্রমিককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
এই ঘটনায় আইনানগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/১৯৩৮ঘ.
bdnews24