২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেওয়াল টপকে সুপ্রিম কোর্টে ঢোকার পথে দুজন আটক

বঙ্গবন্ধু মামলার রায় ঘিরে কঠোর নিরাপত্তার মধ্যেই বৃহস্পতিবার দেওয়াল টপকে সুপ্রিম কোর্টে ঢোকার পথে দুই যুবককে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2009, 06:21 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলার রায় ঘিরে কঠোর নিরাপত্তার মধ্যেই বৃহস্পতিবার দেওয়াল টপকে সুপ্রিম কোর্টে ঢোকার পথে দুই যুবককে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকার মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক। গ্রেপ্তারকৃতরা হলেন, আশরাফ ইকবাল রানা (৩২) এবং মাহবুব আলম (৩১)। রানা পুলিশকে জানিয়েছে, তার বাড়ি রাজধানীর দক্ষিণ মুগদাপাড়ায়; মাহবুবের বাড়ি সাভারে। সকাল পৌনে ৯টার দিকে তারা মাজারের পাশ দিয়ে দেওয়াল টপকে সুপ্রিম কোর্টে ঢোকার চেষ্টা চালায় বলে পুলিশ জানায়। শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আটককৃত মাহবুব কখনো বলছে, দেওয়াল টপকে সে মাজারে যাওয়ার চেষ্টা করছিলো; আবার কখনো বলছে, সে এক অ্যাডভোকেটের চেম্বারে চাকরি করে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এফএফ/এমআই/১২০০ ঘ.