২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ইতালি সফর সংক্ষিপ্ত করে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2009, 04:06 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ইতালি সফর সংক্ষিপ্ত করে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল সোয়া নয়টার দিকে ঢাকায় পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে সরাসরি তিনি তার সরকারি বাসভবনে পৌঁছান। বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণার প্রায় দু'ঘন্টা আগে তার বড় মেয়ে বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন। জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলনে যোগ দিতে ইতালির উদ্দেশে রোববার ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। তিনদিনের এ সম্মেলনের সোমবারের অধিবেশনে বক্তব্য রাখেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/জিএনএ/১০০৩ ঘ.