ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবিলায় সেবা খাতে ব্যাংকের সার্ভিস চার্জ (ফি) আরেক দফা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ দফায় আমদানি-রপ্তানি খাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর সাতটি সেবার মধ্যে পাঁচটির চার্জ কমানো হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে দু'টির চার্জ।
কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ব্যবসায়ী-শিল্পপতিদের বিশ্ব অর্থনীতির চলমান মন্দার ক্ষতি পুষিয়ে দিতে এ সার্ভিস চার্জ কমানোর সিদ্ধান্ত হয়েছে।
বুধবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। ইতিমধ্যে সার্কুলারটি সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
এর আগে ২০০৮ সালের ৩০ সেপ্টেম্বর বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় কয়েকটি ক্ষেত্রে ব্যাংকগুলোর সার্ভিস চার্জ প্রথম দফায় কমানো হয়।
ব্যাংকের সার্ভিস চার্জ ও সুদের হার কমানো সা
bdnews24