সাভার, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের জামগড়া এলাকায় মঙ্গলবার সকালে স্ত্রী ও শিশু সন্তানকে পুড়িয়ে হত্যা করেছে এক ব্যক্তি।
পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
নিহতরা হলেন- ইসমত আক্তার শিল্পী (২৭) ও তার পাঁচ বয়সী মেয়ে ইসরাত জাহান ফারহিন।
গ্রেপ্তার ফারুক হোসেন ওরফে কাওসার (৩০) ঝিনাইদহের কোটচাদঁপুর উপজেলার বিদ্যাধরপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাম্পত্য কলহের জের ধরে মঙ্গলবার ভোরে ফারুক তার স্ত্রী শিল্পীকে প্রথমে মাথায় আঘাত করে। এরপর বিছানায় আগুন ধরিয়ে দিলে শিল্পী ও ফারহিন দগ্ধ হয়ে মারা যায়।
সকালে ফারুক লোকজনকে জানায় মশার কয়েল থেকে বিছানায় আগুন ধরে স্ত্রী ও সন্তান মারা গেছে। এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ দুটি উদ্ধার এবং ফারুককে গ্রেপ্তার করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাওসার আশুলিয়ার তৈরি পোশাক কারখানা উইনডি গ্র"পের কোয়ালিটি ইন্সপেক্টর। স্ত্রী-সন্তান নিয়ে তিনি জামগড়া এলাকায় বাবুল মিয়ার বাসায় ভাড়া থাকতেন।
তার ছেলে ফাহিন (সাড়ে ৩ বছর) ঘটনার সময় চেয়ারের ওপর ঘুমিয়ে থাকায় বেঁচে যায়।
এসআই জানান, জিজ্ঞাসাবাদে কাওসার ফারদিন (৭) নামে তার আরেকটি ছেলে রাজবাড়ীর পাংশা উপজেলায় নানা বাড়িতে থাকে।
তিনি জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মাথায় আঘাতের চিহ্ন পাওয়ার পরই আসল ঘটনা প্রকাশ পায়। এ ঘটনায় শিল্পীর ভাই সুমন আশুলিয়া থানায় মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২১০০ ঘ.
bdnews24