ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সিরাজগঞ্জ শহরের এক ব্যবসায়ী ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ৩০ কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে একটি মামলা করেছেন।
আসামীদের মধ্যে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের ভাইয়ের ছেলে মনিরুজ্জামান লাবু বিশ্বাস ও তার বড় ভাই ইসমাইল হোসেন এবং ইসমাইল হোসেনের ছেলে আবীর হোসেন রয়েছেন।
সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ব্যবসায়ী ইসরাইল হোসেন বাদি হয়ে এ মামলা করেন। শুনানি শেষে বিচারক সদর থানা পুলিশকে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
নাম উল্লেখ করা মামলার অন্য আসামীরা হলেন আব্দুর রাজ্জাক, আব্দুল কুদ্দুস এবং মো. নিয়ন।
আসামীদের সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ ও যুবলীগ কর্র্মী বলে বাদি ইসরাইল হোসেন অভিযোগ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "মন্ত্রীর আত্মীয়-স্বজন হওয়ার কারণে আসামীরা ক্ষমতার দাপটে সবাইকে হয়রানি ও আতঙ্কের মধ্যে রেখেছে।"
এজাহারে বলা হয়, মন্ত্রীর ভাইপো লাবু বিশ্বাসসহ অভিযুক্ত অন্যরা শহরের খেদন সর্দার মোড়ের 'ইকো এন্টারপ্রাইজের' মালিক ইসরাইল হোসেনের কাছে শনিবার বিকেলে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি করায় অভিযুক্তরা মার্কেটের কমপক্ষে ১০ টি দোকানের ঝাপ নামিয়ে তালাবদ্ধ করে দেয়।
খবর পেয়ে আইন-শৃঙ্খলা সদস্যরা সেখানে পৌঁছানোর আগেই অভিযুক্তরা ক্যাশবক্সে থাকা পাঁচ হাজার টাকা লুট করে পালিয়ে যায় বলেও ইসরাইল হোসেন অভিযোগ করেছেন।
স
bdnews24