২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫ ভারতীয় গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের একটি গ্রাম থেকে রোববার পাঁচ ভারতীয়কে গ্রেপ্তার করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 07:55 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তের একটি গ্রাম থেকে রোববার সকালে ৫ ভারতীয়কে গ্রেপ্তার করেছে বিডিআর। ৩৯ রাইফেলহ ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিডিআরের একটি টহল দল সকাল ১০টায় শাহপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈঞ্চবনগর থানার সবদেলপুর গ্রামের শওকত শেখ (২১), জামিরুল শেখ (২০) এবং বাংকাটপাড়া গ্রামের জগরলাল মণ্ডল (১৮), মোনহাজ মণ্ডল (১৬) ও রাজেশ মণ্ডল (১৬)। তাদের সবাইকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩৪৫ ঘ.