কিশোরগঞ্জ, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলাকে জেলায় উন্নীত করার দাবিতে অবস্থান ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার ডাকবাংলা মাঠে বাজিতপুর জেলা বাস্তবায়ন পরিষদের জনসভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১৮ নভেম্বর বাজিতপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থান ধর্মঘট, ঈদের আগে বাজিতপুরের আশপাশের প্রতিটি উপজেলায় মতবিনিময়, ৯ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট।
জেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান শেখ এ কে এম নূরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের স্থানীয় সাংসদ আফজাল হোসেন, বিএনপির সাবেক সাংসদ মঞ্জুর আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আলাওল হক, ঢাকার বাজিতপুর সমিতির সভাপতি আবু আহম্মেদ মান্নাফি, আইনজীবী হাসানাত কাইয়ুম প্রমুখ।
সাংসদ আফজাল হোসেন বাজিতপুরবাসীর ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতির কুশপুত্তলিকা পোড়ানার নিন্দা জানান তিনি।
জনসভায় বক্তারা ভৈরবকে জেলা না করে বাজিতপুরকে করার দাবি জানান।
তারা দাবি করেন, বৃহত্তর ময়মনসিংহের আদি পৌরসভা বাজিতপুরকে জেলা করার জন্য ১৯১২ সালে ব্রিটিশ সরকার ২০৬ বিঘা জমি অধিগ্রহণ করেছিল।
বক্তারা আরও দাবি করেন, বাজিতপুরে মেডিকেল কলেজ, হেলিপ্যাডসহ জেলা করার মতো বিভিন্ন অবকাঠামো রয়েছে। এর আগেও বেশ ক'বার বাজিতপুরকে জেলা করার উদ্যোগ নেওয়া হয়েছিল।
বাজিতপুরকে জেলা ঘোষণা না করা পর্যন্ত তারা নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন।
রাষ্ট্রপতির এলাকা ভৈরবকে দেশের ৬৫তম জেলা করার জন্য মন্ত্রিসভা স
bdnews24