ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে পাস হওয়া তিনটি বিলে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সম্মতি দিয়েছেন।
বিল তিনটি হলো গণপ্রতিনিধিত্ব আদেশ (দ্বিতীয় সংশোধন) ২০০৯, পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০০৯ এবং বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, ২০০৯।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি এসব বিলে সম্মতি দেন বলে এক সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএনএস/এইচএ/২১৩৮ ঘ.
bdnews24