২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়েন্দা কাজ সমন্বয় করবেন জে. সিদ্দিকী

দেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাজের সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 02:10 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাজের সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকীকে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম সমন্বয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কমিটি গঠনের কথা উল্লেখ করার এক সপ্তাহের মাথায় এর সমন্বয়কারীর নাম ঘোষণা করা হলো। প্রধানমন্ত্রী ৫ নভেম্বর সংসদে বলেন, দেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাজের কোনো সমন্বয় নেই। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ২৯ অক্টোবর মন্ত্রিসভার আইন-শৃঙ্খলা বিষয়ক চতুর্থ বৈঠকে গোয়েন্দা সংস্থার কার্যক্রম সমন্বয়ের জন্য প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।" কর্মকর্তাটি বলেন, ওই সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি অব্যাহত রাখতে মন্ত্রণালয় সংশ্লিষ্টদের তারা বিষয়টি জানাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে জারি করা ওই নির্দেশনা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের কাছেও পাঠানো হয় বলে তিনি জানান। এদিকে স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার রাত ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " মার্চ মাসে গোয়েন্দা কার্যক্রম নিয়ে এক বৈঠকে সমন্বয়ের বিষয়টি প্রধানমন্ত্রী মৌখিকভাবে তার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টাকে তদারকি করতে বলেন।" তিনি বিষয়টিকে 'স্পর্শকাতর' আখ্যায়িত করে বলেন, "আগে থেকেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা গোয়েন্দাদের কার্যক্রম সমন্বয় করে আসছেন। এটা নিয়ে ভুল বোঝাবুঝির কোনও অবকাশ নেই।" এটিকে তিনি নতুন কোনও বিষয় নয় বলে মন্তব্য করেন। বিভিন্ন রাজনৈতিক হত্যাকাণ্ড, বোমা হামলা ও সেনা-বিডিআর অভ্যুত্থানের মতো ঘটনায় সতর্ক করার ক্ষেত্রে দেশের গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার পাশাপাশি এদের নিজেদের মধ্যে কথিত সমন্বয়হীনতার বিষয়টি স