২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোন্দল: ৩ জেলার নেতাদের সঙ্গে বৈঠক

কমিটি গঠন নিয়ে উপদলীয় কোন্দল নিরসনের লক্ষ্যে তিন জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 12:42 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমিটি গঠন নিয়ে উপদলীয় কোন্দল নিরসনের লক্ষ্যে তিন জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। বুধবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি সাংগঠনিক জেলা ব্রাহ্মণবাড়ীয়া, মেহেরপুর ও নোয়াখালীর বিবাদমান দু'গ্র"পের নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেন। বৈঠককালে বাইরে দুই জেলা ও নোয়াখালীর হাতিয়ার দুই গ্র"পের নেতারা পাল্টাপাল্টি শ্লোগান দেয়। এ নিয়ে দুপুরে ব্রাহ্মণবাড়ীয়ার দুই গ্র"পের কর্মীদের মধ্যে মৃদু উত্তেজনাও সৃষ্টি হয়। পরে দেলোয়ার সাংবাদিকদের কাছে আশাবাদ ব্যক্ত করে বলেন, "দলের কাউন্সিল অধিবেশনের আগে সব ধরনের কোন্দল ও সমস্যার সমাধান হয়ে যাবে। দলের নেতা-কর্মীরা খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে, থাকবে।" তিনি বিএনপিকে একটি বৃহৎ রাজনৈতিক দল বলে দাবি করে তিনি বলেন, "এতো বড় দলে নেতৃত্বে প্রতিযোগিতা রয়েছে। এটা থাকাই স্বাভাবিক। এর ফলে কমিটি গঠন নিয়ে গ্র"পিং সৃষ্টি হচ্ছে। এ রকম বিষয়গুলো নিষ্পত্তি করতে আমি নিজেই ওইসব গ্র"পের সঙ্গে বৈঠক করছি।'' বিএনপিকে নিবন্ধন প্রক্রিয়ার বাইরে রাখতে সরকার তাদের জাতীয় কাউন্সিল ভণ্ডুলের ষড়যন্ত্র করছে বলে আবারও অভিযোগ করে দলটির মহাসচিব দাবি করেন, "এজন্য সরকার নানা ষড়যন্ত্র করছে। আমাদের জেলা ও থানা সম্মেলনগুলো যাতে না হতে পারে, তার চেষ্টাও চালাচ্ছে। বিভিন্ন জেলায় সম্মেলন করতে সরকারি দল ও স্থানীয় প্রশাসন বাধা দিচ্ছে। "সরকার চায় না বিএনপির কাউন্সিল স্ষ্ঠুুভাবে হোক।'' তবে প্রধান বিরোধী দলের মহাসচিব দৃঢ়তার সঙ্গে জানান, যত ষড়যন্ত্র হোক না কেনো বিএনপির জাতীয় কাউন্সিল ৮ ডিসেম্বরই হবে। কেউ তা বন্ধ করতে পারবে না বলেও দাবি করেন তিনি। সংসদে পাস হওয়া গণপ্রতিনিধিত্ব আদেশ (দ্বিতীয় সংশোধনী) অনুযায়ী আগামী ২৪ জানুয়ারির মধ্যে রাজনৈতিক দলের সংশোধিত গঠনতন্ত্র জমা না দিলে তার নিবন্ধন নির্বাচন কমিশন বাতিল করতে পারবে। সাংবাদিকদের সঙ্গে কথা বলা সময় অন্যদের মধ্যে দলের যুগ্ম-মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় নেতা হারুন-আল রশিদ,দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, কৃষক দলের নেতা তকদীর মো. জসিমউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/১৮২৮ ঘ.