২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় তিন শিক্ষক নিহত

কুমিল্লার বুড়িচংয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন নিহত এবং ছয়জন আহত হয়েছে। নিহতের মধ্যে তিনজন ফেনীর মাদ্রাসা শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 09:16 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

কুমিল্লা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার বুড়িচংয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন নিহত এবং ছয়জন আহত হয়েছে। নিহতের মধ্যে তিনজন ফেনীর মাদ্রাসা শিক্ষক। কালাকচুয়া এলাকায় মঙ্গলবার রাত ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে মহাসড়ক পুলিশের বুড়িচং ফাঁড়ির উপপরিদর্শক অজিত পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার রানীরহাট আল আমিন একাডেমির অধ্যক্ষ ওয়ালীউল্যাহ চৌধুরী (৪০), সিটি কিন্ডারগার্টেনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু ইউসুফ (৩৬), ছাগলনাইয়ার সিনাকাজী দাখিল মাদ্রাসার শিক্ষক আফফান হোসেন (৩৮) ও মাইক্রোবাস চালক ফেনীর পাঁচগাছিয়ার বেলাল হোসেন (৩৪)। দুর্ঘটনায় অপর ছয়জন আহত হন। এর মধ্যে ফেনী শাহীন একাডেমির অধ্যক্ষ একরামুল হক ভুঁইয়া, ইমাম হোসেন, আবু বকর ছিদ্দিককে ও নূরুল আলম রুবেলকে ফেনীর বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতরা জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে তারা রাজধানীর উত্তরায় এডুকেশন সোসাইটি আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সম্মেলন শেষে মাইক্রোবাসে করে ফেনী ফিরছিলেন। গাড়িটি কালাকচুয়ায় এলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ জানায়, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ট্রাকটি আটক করা হলেও এর চালক পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১০ ঘ.