২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইডস প্রতিরোধ কার্যক্রম জোরদার করা হবে

প্র্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এইডস প্রতিরোধ কর্মকাণ্ড জোরদার করার লক্ষ্যে 'এইচআইভি-এইডস প্রতিরোধ জাতীয় কমিটি'র কার্যক্রমকে আরো জোরদার করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2009, 11:54 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, ১০ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্র্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এইডস প্রতিরোধ কর্মকাণ্ড জোরদার করার লক্ষ্যে 'এইচআইভি-এইডস প্রতিরোধ জাতীয় কমিটি'র কার্যক্রমকে আরো জোরদার করা হবে। মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের এইডস সংক্রান্ত বিশেষ প্রতিনিধি নাফিস সাদিকের সঙ্গে সাক্ষাতে শেখ হাসিনা একথা বলেন বলে তার উপ প্রেস সচিব মাহবুবুল হক শাকিল জানিয়েছেন। উপ প্রেস সচিব সাংবাদিকদের জানান, বাংলাদেশে এইচআইভি-এইডস এর সংক্রমণ এখনো সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ প্রতিনিধি। বিশেষজ্ঞরা মনে করেন, মূলত ধর্মীয় ও সামাজিক কারণে প্রাণঘাতী এ রোগের সংক্রমণ হার এখনো বেশ কম হলেও ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। মাহবুবুল হক শাকিল বলেন, "নাফিস সাদিক এইডস প্রতিরোধে গৃহীত ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে বলেছেন, এইডস প্রতিরোধে বাংলাদেশ মুসলিম দেশগুলোর মধ্যে ভালো নেতৃত্ব হতে পারে।" বিশ্বে এইডস প্রতিরোধ কার্যক্রম আরো জোরদার করা হচ্ছে বলেও জাতিসংঘ প্রতিনিধি জানিয়েছেন। উপ প্রেস সচিব বলেন, "প্রধানমন্ত্রী এইডস প্রতিরোধে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুশাসন, সামাজিক মূল্যবোধ এবং পারিবারিক বন্ধন এইডস প্রতিরোধে গুরুত্ব