২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ট্রাক উল্টে দুজন নিহত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল এলাকায় মঙ্গলবার ভোরে একটি ট্রাক উল্টে দুজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2009, 10:02 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

মানিকগঞ্জ, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল এলাকায় মঙ্গলবার ভোরে একটি ট্রাক উল্টে দুজন নিহত এবং চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন- চুয়াডাঙ্গার হিজলমারির মো. আজিমুদ্দিন (২৫) ও বেগমপুরের ফারুক হোসেন (২৮)। আহতরা হলেন- হালিম (৩০), কদর উদ্দিন (৪০), ওহিদুল (৩০) ও শেখর আলী (৩০)। আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই কাঁচামাল ব্যবসায়ী বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শিবালয় থানার ওসি মো. মনিরুজ্জামান। ওসি বলেন, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা কাঁচামাল বোঝাই একটি ট্রাক ভোর ৬টায় ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল নাম স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চাপায় দুইজন মারা যান। তিনি জানান, অতিরিক্ত পণ্য পরিবহনের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন। ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬০০ ঘ.