ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর কোনো মামলা না থাকলে বিডিআর বিদ্রোহের মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত মুক্তি পাচ্ছেন পুরান ঢাকার ঠিকাদার দেলোয়ার হোসেন।
বিচারপতি এএফএম আব্দুর রহমান ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ মঙ্গলবার দেলোয়ারকে জামিন দেন।
এ মামলায় পুলিশ প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত তার জামিন কার্যকর থাকবে বলে আদালতের আদেশে বলা হয়।
দেলোয়ারের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভুঁইয়া।
গত ফেব্র"য়ারিতে পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহী জওয়ানরা অর্ধশতাধিক সেনা কর্মকর্তাকে হত্যা করে।
দেলোয়ারের বিরুদ্ধে অভিযোগ, বিদ্রোহের সময় মাইকিং করে বিডিআর সদস্যদেরকে উৎসাহ দিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এমআই/১৫৫৪ ঘ.
bdnews24