সুনামগঞ্জ, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ শহরের আলী পাড়া এলাকায় সোমাবর দুপুরে এক লন্ডন প্রবাসীর বাসায় ডাকাতি হয়েছে।
এ সময় তারা নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যায়।
সদর থানার ওসি আতাউর রহমান বলেন, বিকাল ৩টার দিকে এলাকার আলী নূর নামের এক প্রবাসীর বাসায় একদল ডাকাত ঢুকে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার, নয়টি মোবাইল ফোন সেট, প্রায় দেড় হাজার পাউন্ড ও কিছু নগদ কিছূ টাকা নিয়ে যায়। যাওয়ার সময় তারা ঘরের লোকজনকে একটি কক্ষে আটকে রেখে যায়। পরে তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দরজা খুলে দেয়।
এ ঘটনায় সদর থানায় অজ্ঞাত ৬/৭ জনের বিরুদ্ধে আলী নূর একটি মামলা করেছেন। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৫ ঘ.
bdnews24