২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ী বিএনপির যুগ্ম আহ্বায়ক কারাগারে

রাজবাড়ী জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক খোন্দকার মশিউল আযম চুন্নুসহ দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2009, 04:26 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

রাজবাড়ী, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজবাড়ী জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক খোন্দকার মশিউল আযম চুন্নুসহ দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। কমিটি গঠন নিয়ে হামলার অভিযোগে করা মামলায় সোমাবার রাজবাড়ীর বিচার বিভাগীয় হাকিম আদালত জামিন আবেদন নামঞ্জুর করে এই দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। অপরজন হলেন- বিএনপি কর্মী জাহাঙ্গীর মিয়া। জেলার বালিয়াকান্দি উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন মিয়া বাদি হয়ে মশিউল আযম চুন্নুসহ সাতজনের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, ৪ নভেম্বর জেলার বালিয়াকান্দি উপজেলায় একটি ওয়ার্ড কমিটি গঠনের জন্য স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দক্ষিণ মাদ্রাসা চত্বরে বৈঠকে বসেন। কিছুক্ষণ পর মশিউল আযম চুন্নু ১৫/২০ জনকে নিয়ে সেখানে যান। তিনি তার ইচ্ছামত কমিটি করার জন্য স্থানীয় নেতাদের চাপ দেন। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে তারা স্থানীয় নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় তিনজন আহত হন। এতে বৈঠকও পণ্ড হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২১ ঘ.