২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবর আবার তিনদিনের রিমান্ডে

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সোমবার ফের তিনদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2009, 01:03 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সোমবার ফের তিনদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। একই মামলায় ঢাকা সিটি কর্পোরেশনের কমিশনার আরিফুল ইসলাম আরিফকে পাঁচদিন এবং নিষিদ্ধ জঙ্গীদল হরকাতুল জিহাদ নেতা শেখ আব্দুস সালামকেও চারদিনের হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ আবেদনের শুনানি শেষে ঢাকার ২ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাবিবুর রহমান সিদ্দিকী এ আদেশ দেন। এর আগে বাবরকে দুই দফায় ৯ দিন এবং শেখ আব্দুস সালামকে একবার ৬ দিন জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত বিশেষ পুলিশ সুপারিনটেনডেন্ট আব্দুল কাহার আকন্দ আদালতে বাবরকে ৬ দিন, আরিফুল ইসলামকে ১০ দিন এবং শেখ আব্দুস সালামকে ৮ দিন জিজ্ঞাসাবাদের আদেশ প্রার্থনা করেন। এদিকে প্রত্যেক আসামির পক্ষে রিমান্ড আবেদন নাকচ করে জামিন চাওয়া হলে বিচারক তা না মঞ্জুর করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন হামলায় ব্যবহৃত আর্জেস গ্রেনেড সংগ্রহ, সরবরাহ ও বিতরণে বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু ও তার ভাই পলাতক মওলানা তাজুদ্দিনের যোগাযোগ রয়েছে। হামলার মদদদানকারী হলেন বাবর। তদন্তে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের এক সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ কমপক্ষে ২৪ জন নিহত ও বহু আহত হন। বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জন এ মামলায় আসামি। অন্য মামলায় কারাগারে থাকা বাবরকে স