ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাক্তন সৈনিক দিবস উপলক্ষে আগামী ১১ই নভেম্বর ঢাকাস্থ আমেরিকান দূতাবাস, কনস্যুলার সেকশন এবং লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে।
মার্কিন দূতাবাস এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
প্রাক্তন সৈনিক দিবস যুক্তরাষ্ট্রের একটি জাতীয় ছুটির দিন।
এছাড়া প্রশাসনিক কাজের জন্য আগামী ১২ ও ১৫ই নভেম্বর, বৃহস্পতি ও রবিবার দূতাবাসের কনস্যুলার সেকশন বন্ধ থাকবে। তবে মার্কিন নাগরিকদের জরুরি সহায়তা দিতে কনস্যুলার সেকশন খোলা থাকবে।
জরুরি সহায়তার জন্য মার্কিন নাগরিকরা ৮৮৫-৫৫০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন। আগামী ১৬ই নভেম্বর, সোমবার থেকে কনস্যুলার সেকশনের নিয়মিত কার্যক্রম শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১৭২২ঘ.
bdnews24