২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পদ্ধতিগত পরিবর্তন এনে দুর্নীতি কমানো সম্ভব'

প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনায় পদ্ধতিগত পরিবর্তনের মাধ্যমে দুর্নীতি অনেকাংশেই কমানো সম্ভব বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2009, 10:33 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

দিনাজপুর, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনায় পদ্ধতিগত পরিবর্তনের মাধ্যমে দুর্নীতি অনেকাংশেই কমানো সম্ভব বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান। তিনি বলেন, "দুর্নীতির বিষয়টি জটিল। এটি সহজেই নির্মূল করা যাবে না।" সোমবার সকালে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে 'দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগগ্রহণ' শীর্ষক মতবিনিময় সভায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এই কথা বলেন। তিনি মনে করেন, প্রভাবশালী দুর্নীতিবাজরা আইনের ফাঁক ফোঁকর দিয়ে বেরিয়ে যাচ্ছে। তারপরও দুর্নীতিবাজদের ব্যাপারে কোনো আপস করা হবে না বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। গোলাম রহমান মনে করেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগে দুর্নীতি অনেকটা কমে যাবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে দুর্নীতি প্রতিরোধে তিনি সবাইকে অঙ্গীকারাবদ্ধ হওয়ার আহ্বান জানান। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- দিনাজপুরের জেলা প্রশাসক আব্দুল জলিল, পুলিশ সুপারিনটেনডেন্ট আবু কালাম সিদ্দিকসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২৯ ঘ.