২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুপ্রবেশকালে ২৬ রোহিঙ্গা আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকা থেকে শনিবার রাতে শিশুসহ ২৬ মিয়ানমার নাগরিককে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 08:55 AM

Updated : 26 Aug 2022, 12:19 PM

বান্দরবান, ০৮ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকা থেকে শনিবার রাতে শিশুসহ ২৬ মিয়ানমার নাগরিককে আটক করেছে পুলিশ। নাইক্ষ্যংছড়ি থানার ওসি ওবাইদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় পুলিশ ১১ শিশুসহ মিয়ানমারের ২৬ জন নাগরিককে আটক করে। তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য নাইক্ষ্যংছড়ি বিডিআর এর কাছে হস্তান্তর করা হয়েছে বলেও পুলিশ কর্মকর্তা জানান। তিনি বলেন, "আটককৃতরা সবাই মিয়ানমারের বুচিডং ও মংডু এলাকার বাসিন্দা বলে স্বীকার করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জিএনএ/১৪৫২ ঘ.