২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ছুরিকাঘাতে একজন নিহত

যশোরে শহরের ষষ্টিতলা এলাকায় শনিবার সকালে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2009, 08:05 AM

Updated : 26 Aug 2022, 12:19 PM

যশোর, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে শহরের ষষ্টিতলা এলাকায় শনিবার সকালে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে। নিহত আবু সাইদ উদ্দিন তালুকদার (৩০) পাইপ তৈরির কারখানা ন্যাশনাল পলিমার লিমিটেড যশোর ডিপোর ইনচার্জ। তার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী গ্রামে। কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের বেগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাবু নামের এক দুর্বৃত্ত শহরের ষষ্টিতলা এলাকায় সকাল ৯টার দিকে সাঈদকে ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।" সাংসদ খালেদুর রহমান টিটুর বাসার সামনে ওই ঘটনা ঘটে। বাবু ন্যাশনাল পলিমার কারখানায় শ্রমিকের কাজ করতো। ১৫ দিন আগে তাকে ছাঁটাই করা হয়। তার বাড়ি শহরের ষষ্টিতলা এলাকায় বলে ওসি জানান। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪০০ ঘ.