২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হলো

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বৃহস্পতিবার শেষ হয়েছে। মোট ২২ কার্যদিবসের এ অধিবেশনে ১১টি বিল পাস হয়। আসন নিয়ে মতবিরোধের অবসান না হওয়ার যুক্তিতে প্রধান বিরোধীদল বিএনপি এ অধিবেশনেও যোগ দেয়নি। সরকারী ও বিরোধীদল এজন্য পরস্পরকে দায়ী করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2009, 04:11 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বৃহস্পতিবার শেষ হয়েছে। মোট ২২ কার্যদিবসের এ অধিবেশনে ১১টি বিল পাস হয়। আসন নিয়ে মতবিরোধের অবসান না হওয়ার যুক্তিতে প্রধান বিরোধীদল বিএনপি এ অধিবেশনেও যোগ দেয়নি। সরকারী ও বিরোধীদল এজন্য পরস্পরকে দায়ী করেছে। বৃহস্পতিবার রাতে স্পিকার আবদুল হামিদ তার সমাপনী বক্তব্যে বিরোধী দল সংসদের আগামী অধিবেশনে যোগ দেবে বলে আশা প্রকাশ করেন। সংসদের এ অধিবেশনে পাস হওয়া উল্লেখযোগ্য বিলের মধ্যে রয়েছে জাতির জনকের পরিবার-সদস্যগণের নিরাপত্তা বিল-২০০৯, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) বিল-২০০৯, স্থানীয় সরকার (পৌরসভা) বিল-২০০৯, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বিল-২০০৯, সরকারি ক্রয় সংক্রান্ত (সংশোধন) বিল এবং বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল-২০০৯। এছাড়া এ অধিবেশনে সংশোধিত দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্র , সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দুর্নীতি ও অনিয়ম এবং সাংসদ ফজলে নুর তাপসের ওপর বোমা হামলা নিয়ে সাধারণ আলোচনা হয়। এ অধিবেশনে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও সরকারি অর্থ আ