২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সীমান্তে ভারতীয়দের গুলিতে দুই বাংলাদেশি আহত

সিলেটের গোয়াইনঘাটে বিছনাকান্দি পাথর কোয়ারী এলাকায় বৃহস্পতিবার ভারতীয়দের গুলিতে দুই বাংলাদেশি পাথর শ্রমিক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2009, 12:27 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

সিলেট, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের গোয়াইনঘাটে বিছনাকান্দি পাথর কোয়ারী এলাকায় বৃহস্পতিবার ভারতীয়দের গুলিতে দুই বাংলাদেশি পাথর শ্রমিক আহত হয়েছেন। বিডিআর'র বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সিকান্দর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০ টার দিকে সীমান্ত এলাকায় পাথর তুলতে গেলে ভারতীয়রা তাদের লক্ষ্য করে 'চররা' গুলি ছোড়ে। আহতরা হলেন- গোয়াইনঘাটের বগাইয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুস সামাদ (২০) এবং জালাল উদ্দিনের ছেলে ফজর আলী (১৯)। গুরুতর আহত ফজর আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে বিডিআর কর্মকর্তা সিকান্দর জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৮২৫ ঘ.