গাইবান্ধা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তেঘড়া গ্রামে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা এক ব্যক্তিকে খুন করেছে।
নিহত আব্দুল কুদ্দুস সরকার (৫৫) ওই গ্রামের আহাম্মদ আলীর ছেলে। বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আব্দুল কুদ্দুস সরকার মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে গ্রামের নম্বার দিঘী এলাকায় এলে দুর্বৃত্তরা তার পথরোধ করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে তার লাশ দেখতে পায়।
পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় নিহতে ছেলে জাকারিয়া সরকার বাদী হয়ে ২০ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24