২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নবায়নযোগ্য জ্বালানি দিয়ে সঙ্কটের সমাধান বহুলাংশে সম্ভব'

নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে দেশের বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা বহুলাংশে সমাধান সম্ভব। এছাড়া ক্রমশ কমে আসা গ্যাসের মজুদ ও তেলের ঊর্ধ্বগতির কারণে নবায়নযোগ্য জ্বালানি ব্যবসা ও অর্থনীতির জন্যও সহায়ক হয়ে উঠবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 04:36 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে দেশের বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা বহুলাংশে সমাধান সম্ভব। এছাড়া ক্রমশ কমে আসা গ্যাসের মজুদ ও তেলের ঊর্ধ্বগতির কারণে নবায়নযোগ্য জ্বালানি ব্যবসা ও অর্থনীতির জন্যও সহায়ক হয়ে উঠবে। বুধবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) মিলনায়তনে 'রিনিউয়েবল এনার্জি প্রসপেক্ট ইন বাংলাদেশ" শীর্ষক কর্মশালার আলোচকরা এ মত প্রকাশ করেন। কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিবিসিসিআই) কর্মশালাটি আয়োজন করে। কানাডিয়ান হাইকমিশনার রবার্ট ম্যাকডুগাল বলেন, কয়েক দশক পর গ্যাস ও তেল ফুরিয়ে গেলে বিকল্প জ্বালানির ওপর নির্ভরশীল হতে হবে। এজন্যে এখন থেকেই প্রস্তুতি শুরু করা দরকার। তিনি আরও বলেন "বাংলাদেশের মতো সীমিত সম্পদের দেশে নবায়নযোগ্য জ্বালানি বেশি আকর্ষণীয়। ২০০৭ সালে জ্বালানির অতিমূল্যের কারণে যেসব সমস্যা হয়েছিলো, তেমন সমস্যায় আর পড়তে হবে না। আবার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তা কার্যকর অবদান রাখবে।" অন্যদের মধ্যে সিবিসিসিআই সভাপতি মাসুদ রহমান, রহিম আফরোজ রিনিউয়েবল এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার মেজবাহ মইন, আইডিসিওএল'র প্রধান নির্বাহী কর্মকর্তা ইসমাইল শরিফ এবং গ্রামীণ শক্তির ব্যবস্থাপনা পরিচালক দীপাল চন্দ্র বড়