২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে মিয়ানমারের ৩৬ নাগরিক আটক

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা থেকে শিশুসহ মিয়ানমারের ৩৬ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। এর মধ্যে ২০ জন শিশুও রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 12:57 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

বান্দরবান, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা থেকে শিশুসহ মিয়ানমারের ৩৬ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। এর মধ্যে ২০ জন শিশুও রয়েছে। উপজেলার তারাছা এলাকা থেকে বুধবার সকালে তাদের আটক করে সদর থানায় নিয়ে আসা হয়। আটকদের ১৬ জন হলেন- মো. সালেহ, মো. রফিক, এনামুল হক, আবুল কাসেম, হাফিজা আক্তার, আমিনা, বাহারুন্নেছা, ছবুরা, খোদেজা, ফাতেমা, আনোয়ারা, লায়লা, শারমিন, শহরবানু, জোলেখা ও ফাহামিদা। বাকিদের নাম জানা যায়নি। সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কবিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমারের বুড়িচং এলাকার বাসিন্দা বলে পুলিশকে জানিয়েছে। এক মাস আগে তারা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে রোয়াংছড়ি এসে আশ্রয় নেয় বলেও পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/ডিডি/১৮৪৫ ঘ.