ঢাকা অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য রক্ষা কর্মসূচিতে ডিএফআইডির সহায়তা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সফররত ব্রিটিশ প্রতিনিধি দল বলেছেন, বাংলাদেশে যুক্তরাজ্য সরকারের সহায়তা অব্যাহত থাকবে।
ব্রিটিশ পার্লামেন্টের তিনটি দলের ৯ জন এমপির সমন্বয়ে গঠিত দি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কমিটি (আইডিসি) ৩১ অক্টোবর বাংলাদেশে এসেছে। তারা ব্রিটিশ সরকারের সহায়তায় দারিদ্র্য নিরসন, সুশাসন, জলবায়ু পরিবর্তন ও বেসরকারি খাত উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের কার্যকারিতা যাচাই করে দেখেন।
সফরকারীরা ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ডিএফআইডির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ছাড়াও প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী, অন্য উন্নয়ন সহযোগী সংস্থা ও সুশীল সমাজের সদস্যদের সঙ্গে বৈঠক করেন।
মঙ্গলবার ঢাকা শেরাটন হোটেলে এক সংবাদ সম্মেলনে কমিটির চেয়ারম্যান ম্যালকম ব্র"স বলেন, বাংলাদেশের ভবিষ্যত উজ্জ্বল। গত কয়েকদিনের পরিদর্শনে আমরা দেখতে পেয়েছি, দরিদ্রতা নিরসনে তারা নানাভাবে চেষ্টা করছেন। নানারকম দুর্যোগ সত্ত্বেও এদেশের জনগণ তাদের চেষ্টা অব্যাহত রেখেছেন।
তিনি বলেন, "আমরা আশ্বস্ত করে বলতে চাই, বাংলাদেশের ক্ষেত্রে ব্রিটিশ সহায়তা অব্যাহত থাকবে। আমাদের প্রতিবেদন ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীকে জমা দেওয়া হবে। এরপরে তিনি বাংলাদেশ সফরে আসবেন।"
কমিটির সদস্যরা বলেন, বাংলাদেশের একটি সহায়তার ক্ষেত্রে দুর্নীতি ও সঠিকভাবে অর্থ ব্যবহার না করার অভিযোগ থাকায় সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এর ফলে অন্য প্রকল্পগুলো ক্ষতিগ্রস্ত হবে না।
জলবায়ু পরিবর্তন ও অভিযোজনে সহায়তা প্রসঙ্গে প্রতিনিধি দলের সদস্যরা বলেন, স
bdnews24