২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেল হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে সংসদ

জেল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় সংসদ। মঙ্গলবার জেলহত্যা দিবসে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ১৯৭৫ সালের ৩ নভেম্বরের জেল হত্যার ঘটনায় নিন্দা জানান এবং জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2009, 03:26 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় সংসদ। মঙ্গলবার জেলহত্যা দিবসে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ১৯৭৫ সালের ৩ নভেম্বরের জেল হত্যার ঘটনায় নিন্দা জানান এবং জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধু হত্যার বিচার দাবি করে আওয়ামী লীগ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "জেলহত্যার বিচার না হলে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না। এ হত্যার বিচার হতেই হবে।" অনির্ধারিত বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "জেল হত্যা ও ১৫ একইসূত্রে গাঁথা। ১৫ আগস্ট না হলে জেল হত্যা হতো না। তদানীন্তন রাষ্ট্রপতি খোন্দকার মোশতাকের নির্দেশে খুনীরা জেলখানায় গিয়ে জাতীয় চার নেতাকে হত্যা করে।" আরেকটি পাকিস্তান সৃষ্টির জন্যে তাদেরকে খুন করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, "এর মূল খলনায়ক হচ্ছে জিয়াউর রহমান।" এরপর স্পিকারের দায়িত্বপালনকারী শওকত আলী সংসদের পক্ষ থেকে জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। স্পিকার বলেন, "জাতীয় সংসদের পক্ষ থেকে জাতীয় চার নেতা হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। একই সঙ্গে জাতীয় চারনেতার রুহের মাগফেরাত কামনা করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএআর/এসকে/২১২৪ঘ.