গাইবান্ধা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাস পুকুরে মাছ ধরা নিয়ে সোমবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন।
নিহতের নাম- সুরুজ্জামান (২৫)।
সোমবার রাত ৯টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সুরজ্জামানের মৃত্যু হয়। তিনি গোবিন্দগঞ্জের বগুড়াপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে।
মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করার পর গোবিন্দগঞ্জ থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার কাঁটাবাড়ী ইউনিয়নের বগুড়াপাড়া গ্রামের একটি খাস পুকুর দীর্ঘদিন যাবত এলাকাবাসী ব্যবহার করে আসছিল।
স
bdnews24