২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপ-সচিব পর্যায়ের ২১ কর্মকর্তার পদে রদবদল

অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তাকে ইরাকের বাংলাদেশ দূতাবাসে শ্রম কর্মকর্তা (লেবার অ্যাটাশে) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2009, 01:13 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তাকে ইরাকের বাংলাদেশ দূতাবাসে শ্রম কর্মকর্তা (লেবার অ্যাটাশে) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার সাবেক সেনা কর্মকর্তা মেজর জিয়াদুর রহমানকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। তিনি দুই বছরের জন্য ওই পদে চুক্তিভিত্তিক নিয়োজিত থাকবেন। যোগদানের দিন থেকেই এ নিয়োগ কার্যকর হবে। এছাড়াও একইদিন প্রশাসনের উপ-সচিব পর্যায়ের ২১ কর্মকর্তার রদবদল করেছে সংস্থাপন মন্ত্রণালয়। এদের মধ্যে অধিকাংশ কর্মকর্তার নতুন করে পদায়ন হয়েছে। তারা একই মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োজিত ছিলেন। জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক জ্যোতিলাল কুড়িকে সংস্থাপন মন্ত্রণালয়ে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক আবু সাহেরকে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলী করা হয়েছে। ওএসডি উপ-সচিবদের মধ্যে জাহাঙ্গীর কবিরকে শিক্ষা মন্ত্রণালয়, আব্দুর রবকে কৃষি মন্ত্রণালয়, আশীষ কুমার সাহাকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে, খলিলুর রহমান কাগজী, মিনা পারভীন, আবু বক্কর সিদ্দিক, আব্দুল হাকিম ও রফিকুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, রতন চন্দ্র পণ্ডিতকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জেবুন নেসা করিমকে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়, সাবিনা ইয়াসমিনকে অর্থ বিভাগ, রাশিদুল হাসানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, মোহাম্মদ শাহজাহানকে ধর্ম মন্ত্রণালয়, শফিকুর রহমান ও বেলায়েত হোসেন তালুকদারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নজরুল ইসলাম খানকে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং কাজী নাজির হোসেনকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব রফিকুল ইসলাম আকন্দকে ওএসডি এবং ওএসডি উপ-সচিব রুহুল আমিনকে বিদ্যুৎ বিভাগে সংযুক্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/