২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবরের রিট আবেদনের আদেশ ১১ নভেম্বর

কারাফটকে জিজ্ঞাসাবাদ এবং সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার বিষয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের রিট আবেদনের আদেশ হবে আগামী ১১ নভেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2009, 10:54 AM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কারাফটকে জিজ্ঞাসাবাদ এবং সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার বিষয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের রিট আবেদনের আদেশ হবে আগামী ১১ নভেম্বর। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মামনূন রহমানের বেঞ্চে আবেদন দুটির শুনানি হয়। মঙ্গলবার আদেশ দেওয়ার কথা থাকলেও আদালত তা পুনর্নির্ধারণ করেছে। রিটকারীর পক্ষে শুনানি করেন টিএইচ খান এবং সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মাহবুবে আলম সাংবাদিকদের জানান, হাইকোর্ট আদেশের জন্য নতুন তারিখ ধার্য করেছেন। ২১ আগস্ট মামলায় বাবরের জিজ্ঞাসাবাদ চলছে। অ্যাটর্নি জেনারেল বলেন, "বাবরের রিমান্ডের মেয়াদ আজ (মঙ্গলবার) শেষ হবে। তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়নি এবং হবেও না।" বাবরকে জিজ্ঞাসাবাদ করতে গত শুক্রবার তাকে নিজেদের হেফাজতে নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জিজ্ঞাসাবাদের আবেদনে বলা হয়, শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা বাবর ওই ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার প্রয়াস চালান। ২০০৪ সালের ওই হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৪ জন নিহত হন। ওই মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জন আসামি। অন্য মামলায় কারাগারে থাকা বাবরকে স