২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটকাবস্থায় অসুস্থ বিডিআর সদস্য হাসপাতালে ভর্তি

অসুস্থ অবস্থায় সোমবার রাতে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) এক সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 08:24 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসুস্থ অবস্থায় সোমবার রাতে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) এক সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবুল কালাম (২৮) নামে এই বিডিআর সদস্যের হাত-পা ফোলা ও তাতে জখমের চিহ্ন এবং শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। রাত সাড়ে নয়টার দিকে হাসপাতালে আনার পর পুলিশ পাহারায় তাকে ৪ নম্বর ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, আবুল কালামকে সাদা পোশাকে এক ব্যক্তি হাসপাতালে নিয়ে আসেন। তার কোমরে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল (টিএফআই) এর একটি প্রবেশ পাস ঝোলানো ছিলো। হাসপাতালের জরুরি বিভাগের ভর্তি নিবন্ধন খাতায় রোগীর বাহকের নাম লেখা হয়েছে, এমএ আনোয়ার, টিএফআই, পিলখানা, ঢাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এইচএ/০১১৫ ঘ.