ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) মহাসচিব একমেলেদ্দিন ইহসানোগলু তিনদিনের সফরে ঢাকা আসছেন।
মঙ্গলবার তিনি ঢাকায় পৌঁছাবেন বলে সোমবার জেদ্দায় ওআইসির কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, সফরে ওআইসি মহাসচিব রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করবেন।
গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সমাবর্তন অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির আমন্ত্রণে ওআইসি মহাসচিব বাংলাদেশ সফরে আসছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও জানানো হয়, একমেলেদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'ওআইসি'স ভিশন মিটিং দ্য চ্যালেঞ্জেস ফর দ্য টোয়েন্টিফার্স্ট সেঞ্চুরি' এর ওপর বক্তব্য রাখবেন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এসএইচ/১৬৩৬ ঘ.
bdnews24