২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিকদের 'বিবেচক' হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোশাক শ্রমিকদের বিষয়টি মানবিকভাবে দেখার জন্য মালিকদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, "শ্রমিকদের শোষণ করে কিংবা তাদের বঞ্চিত করে কখনোই কোনো শিল্প টেকসই হতে পারে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 07:14 AM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ দূর করতে মালিকদের আরো 'বিবেচক' হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এক অনুষ্ঠানে তিনি বলেছেন, "শ্রমিকদের শোষণ করে কিংবা তাদের বঞ্চিত করে কখনোই শিল্প টেকসই হতে পারে না। মাঝেমধ্যে তৈরি পোশাক শিল্পে যে শ্রমিক অসন্তোষ হচ্ছে, তার কারণ মালিকদেরই খুঁজে বের করতে হবে।" তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা মানবেতর জীবনযাপন করে- এমন মন্তব্য করে হাসিনা মালিকদের উদ্দেশে বলেন, মানবিক বিবেচনায় নিয়ে তাদের সমস্যাগুলো আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা করার পরামর্শ দিয়ে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সহযোগিতারও আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রী এজন্য সরকারের একটি তহবিল থেকে এক শতাংশ সুদে মালিকদের ঋণ দেবে বলেও জানান। শনিবার টঙ্গিতে সংঘটিত ঘটনার পেছনে বাইরের কেউ জড়িত থাকতে পারে সন্দেহ প্রকাশ করে হাসিনা বলেন, "কোনো শ্রমিক কোনো 'শিল্প' ভাংচুর বা ধ্বংস করতে পারে না। এর সঙ্গে বাইরের কোনো শক্তি জড়িত। এদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে।" শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়ে শেখ হাসিনা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "কোনোক্রমেই এ শিল্পে অরাজক পরিস্থিতি সরকার সহ্য করবে না। অরাজকতার জন্য মালিক বা শ্রমিক যেই-ই দায়ী হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।" রাজধানীর হোটেল শেরাটনে সোমবার বাংলাদেশ নিটওয়ার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) আয়োজিত 'নিট এক্সপোজিশন, ২০০৯'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন তিনি। গার্মেন্টস শিল্পের রপ্তানি বাজার স