খুলনা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার দাকোপ উপজেলায় রোববার রাতে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমনে এক জেলে মারা গেছেন।
রাত তিনটার দিকে কালাবগী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রহিদ গাজী (৩২) বটিয়াঘাটা উপজেলার সুরখালি ইউনিয়নের রায়পুর গ্রামের মিনহাজ গাজীর ছেলে।
দাকোপের নলিয়ান স্টেশন অফিসার আসলাম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুন্দরবনের কালাবগীর বাগদাবাড়ী খালে মাছ ধরার সময় রহিদের ওপর একটি বাঘ হামলে পড়ে।
সোমবার সকালে অন্যান্য জেলেরা তার লাশ উদ্ধার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১১৪০ ঘ.
bdnews24