টঙ্গি (গাজিপুর), নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গিতে শনিবারের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুই থেকে তিন হাজার জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে নিহত দুই ব্যক্তির নামও রয়েছে।
টঙ্গি থানার ওসি তপন চন্দ্র সিংহ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের কাজে বাধা দান, ভাংচুর, অগ্নিসংযোগের অভিযোগে ওই মামলা করা হয়েছে।
শনিবার রাতে নথিভুক্ত ওই মামলাটির বাদি ওসি নিজেই। গ্রেপ্তার আটজনকেও ওই মামলার আসামি করা হয়েছে।
রাজধানীর অদূরে টঙ্গিতে নিপ্পন গার্মেন্টেসের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মারা যান ভ্যানচালক বাবুল শেখ ও রাজমিস্ত্রি শফিকুল ইসলাম। তাদেও দুজনের স্ত্রীই ওই কারখানায় কাজ করতেন।
শ্রমিকদের অভিযোগ, তাদের আরও বেশ কয়েকজন সহকর্মীকে হত্যার পর লাশ গুম করেছে পুলিশ। তবে সে অভিযোগ পুলিশের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হচ্ছে।
এজাহারে দেখা যায়, নিহত বাবুল ও সফিকুল ছাড়াও আসামিদের তালিকায় আর যারা রয়েছেন, তারা হলেন
bdnews24