২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুর উপজেলার মির্জ্জানগর গ্রামে শনিবার দুপুরে এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত টগর (২০) মিরপুর উপজেলার ঘোড়ামারা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2009, 06:55 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

কুষ্টিয়া, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার মিরপুর উপজেলার মির্জ্জানগর গ্রামে শনিবার দুপুরে এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত টগর (২০) মিরপুর উপজেলার ঘোড়ামারা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। মিরপুর থানার ওসি শেখ আনোয়ার হোসেন জানান, শুক্রবার বিকেলে টগর বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি ফেরেননি। দুপুরে মির্জ্জানগর গ্রামে একটি ডোবার পানিতে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ কর্মকর্তা বলেন, শারীরিক প্রতিবন্ধী টগরকে হত্যার ঘটনার তদন্ত হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০০৫২ ঘ.