২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে অস্ত্রসহ একজন গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ভাগলপুর গ্রাম থেকে শুক্রবার রাতে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুল জলিল (৩৫) ভাগলপুর গ্রামের শুকুর আলী শেখের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2009, 05:37 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

রাজবাড়ী, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ভাগলপুর গ্রাম থেকে শুক্রবার রাতে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুল জলিল (৩৫) ভাগলপুর গ্রামের শুকুর আলী শেখের ছেলে। গোয়ালন্দঘাট থানার ওসি আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে রাত সাড়ে ৯টার দিকে অস্ত্রসহ জলিলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, ম্যাগজিনসহ দুই রাউন্ড গুলি এবং বন্দুকের চারটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৫ ঘ.