২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বাঘের আক্রমণে জেলে নিহত

বাগেরহাটের শরণখোলা রেঞ্জে সুন্দরবনের তালগাছিয়া খালে শুক্রবার বিকেলে মাছ ধরার সময় বাঘের আক্রমণে এক জেলে নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2009, 05:19 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

বাগেরহাট, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলা রেঞ্জে সুন্দরবনের তালগাছিয়া খালে শুক্রবার বিকেলে মাছ ধরার সময় বাঘের আক্রমণে এক জেলে নিহত হয়েছেন। নিহত মোজাম্মেল তালুকদার (৪৫) শরণখোলার চালিতাবুনিয়া গ্রামের হাকিম আলী তালুকদারের ছেলে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুন্দরবনের ভেতর তালগাছিয়া খালে মাছ ধরার সময় বিকেল সাড়ে ৪টার দিকে বাঘের আক্রমণে মোজাম্মেল ঘটনাস্থলে মারা যান। সঙ্গে থাকা জেলেরা লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে বাঘ লাশ রেখে পালিয়ে যায়। পরে তারা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১০ ঘ.