২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে পিস্তল ও গুলিসহ একজন আটক

নড়াইল পৌরসভার বাধাঘাট নামক স্থান থেকে শুক্রবার দুপুরে একটি পিস্তল এবং ১২ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2009, 11:07 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

নড়াইল, ৩০ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নড়াইল পৌরসভার বাধাঘাট নামক স্থান থেকে শুক্রবার দুপুরে একটি পিস্তল এবং ১২ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটক মাহাবুব (৩০) নড়াইল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর উজিরপুর এলাকার মো. কাইয়ুমের ছেলে। র‌্যাব-৬ এর যশোর অঞ্চলের অধিনায়ক লেফটেন্ট্যান্ট কমান্ডার মো. তারিক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার দিকে শহরের বাধাঘাট এলাকা থেকে মাহবুবকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল। তাকে তল্লাশি করে একটি নাইন এমএম পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে তিনি জানান। র‌্যাব কর্মকর্তা তারিক জানান, মাহবুবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭০১ ঘ.