২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর আহ্বানের একদিন পরই,,,,,,,,

প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হতে প্রধানমন্ত্রীর আহ্বানের পরদিনই জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতিকে নাজেহাল হতে হলো সরকারি কর্মকর্তাদের হাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2009, 01:42 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হতে প্রধানমন্ত্রীর আহ্বানের পরদিনই জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতিকে নাজেহাল হতে হলো সরকারি কর্মকর্তাদের হাতে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই ঘটনার সময় উপস্থিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদও হতাশা প্রকাশ করেন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, এমনটি হওয়া উচিত নয়। 'এনজিও খাতে সুশাসনের সমস্যা ও করণীয়' শীর্ষক ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখছিলেন প্রতিবন্ধী ফোরামের সভাপতি খন্দকার জহুরুল আলম। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, "প্রতিবন্ধী ফোরাম দেশের ২০ ভাগ এলাকায় কাজ করছে। আরও ৮০ ভাগ এলাকায়ও আমাদের যেতে হবে। প্রতিবন্ধীদের সহযোগিতায় সরকারের পক্ষে সব এলাকায় যাওয়া সম্ভব নয়। সরকারের এ ক্ষমতা নেই, নেই দক্ষতা ও যোগ্যতা,,,," তার কথা শেষ হওয়ার আগেই হলভর্তি শ্রোতার মধ্য থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা হৈ চৈ শুরু করেন। তারা বলতে থাকেন